শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে পল্লী সমাজসেবা-মাতৃকেন্দ্রের মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

    শিবগঞ্জে পল্লী সমাজসেবা-মাতৃকেন্দ্রের মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী সমাজসেবা ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম প্রকল্পের সভাপতি-সম্পাদিকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, মঈন আলী, পলাশ আলী, আলী হায়দার ও মরিয়ম খাতুনসহ পল্লী সমাজসেবা ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম প্রকল্পের সভাপতি-সম্পাদিকেরা। সভায় পল্লী সমাজসেবা ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া একই স্থানে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চাইন্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ-সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির স্বেচ্ছাসেবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। 

    সভায় বক্তারা বলেন, শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও অবহেলা হ্রাসের মাধ্যমে ভারসাম্যপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া বাল্যবিবাহ রোধ, ঝুঁকিপূর্ণ শ্রম নিরসন ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধের পাশাপাশি উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশু সুরক্ষা সমাজকর্মী নিশ্চিত করতে হবে। তাছাড়া প্রতিবন্ধী শিশুবান্ধব সেবার ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে শিশুদের সেবা ও যত্ন বৃদ্ধিকল্পে কাজ করার আহবান জানানো হয়। একই সঙ্গে সমাজসেবা স্বেচ্ছাসেবীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। সভায় শিশু সুরক্ষা কর্মী সেনারুল ইসলামসহ ওয়ার্ড সমাজসেবা স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন