শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় নৃত্য উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জানুয়ারী, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন

    জাতীয় নৃত্য উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
    সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বাঙালি সংস্কৃতির এক প্রাচীন শিল্পসত্তা হচ্ছে নৃত্য। নৃত্যের ভাষা সর্বজনীন। তাই ভাষার গণ্ডি পেরিয়ে দেশে দেশে নৃত্যকলা তৈরি করেছে সাংস্কৃতিক মেলবন্ধন। শরীর, ছন্দ, মন, সংগীত -এসব নিয়ে নান্দনিক ছন্দিত শরীরী প্রতিমাই হলো নৃত্য। তাই নত্যকে বলা হয় সকল শিল্পের জননী।

    প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ৭৫টি মৌলিক নতুন নৃত্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী (২০-২২ জানুয়ারি) জাতীয় নৃত্য উৎসব-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, হৃদয়ের টানে ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা করোনাকালেও দেশের সাংস্কৃতিক অঙ্গন সচল রাখার চেষ্টা করেছি। বিশেষ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এসময় অনলাইনে অনেক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেজন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নৃত্য উৎসবে ঢাকার ৫০টি ও ঢাকার বাইরের ২৫টি দল-সহ সর্বমোট ৭৫টি নৃত্যদল অংশগ্রহণ করেছে যেখানে নৃত্যশিল্পীদের বেশিরভাগই নবীন। তিনি বলেন, নবীনদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি ঘটেছে। এর মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে মর্মে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোঃ আছাদুজ্জামান।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২১ জানুয়ারী, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২১ জানুয়ারী, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ২১ জানুয়ারী, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন