শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৯ জানুয়ারী, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় 

    ধর্ম যার যার রাষ্ট্র সবার  এ শ্লোগানকে সামনে রেখে  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার  সকাল ১০ ঘটিকায়  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শিবগঞ্জ উপজেলা শাখার  আহবায়ক শ্রী গণপতি কুন্ডের সভাপতিত্বে শিবগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গনে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

    শিবগঞ্জ  উপজেলা ও পৌর সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের ব্যানারে সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ  আসনের সাংসদ ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময়  তিনি  উপজেলার বিভিন্ন মন্দিরের সমস্যা সমাধানের  আশ্বাস দেন। 

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র এ আর এম কারিবুল হক রাজিন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ  জেলা শাখার সভাপতি  ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চাটার্জী সহ অন্যরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন তত্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নেতবৃন্দ অংশগ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ জানুয়ারী, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ন