পিরোজপুরের ইন্দুরকানীতে সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরিকে বেধে স্কুলে চুরির ঘটনা ঘটে । শনিবার গভির রাতে ইন্দুরকানী থানার বাউন্ডারি সংলগ্ন সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরি আবুল কালামকে রাত দুইটার সময় মুখোশ প্রহিত দুইজন লোক পিস্তল ও চাকু ঠেকিয়ে কাছে থাকা প্রধান শিক্ষকের রুমের চাবি তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় এবং হাত পা মুখ বেধে ফেলে রেখে যায়। সকালে নৈশপ্রহরি চিৎকার শুনে বাজার ব্যবসায়ী মান্নান মাতুব্বর তাকে বাধা অবস্থায় দেখে থানায় খবর দিলে পুলিশ এসে তার বাধন খুলে দেন ও জিজ্ঞাসাবাদ করেন।
এব্যাপারে প্রধান শিক্ষক সাবেরা সুলতানা জানান, আমার রুমের দুটি আলমারির তালা ভাঙ্গা পাওয়া গেছে এখন পর্যন্ত কি কি নিয়েছে তা নির্ধারন করতে পারিনি। আমি থানায় লিখিত অভিযোগ দিব।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, স্কুলে নৈশ প্রহরিকে হাত পাঁ বেধে রাখার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করেন। আমরা এখানো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব ।