শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ জানুয়ারী, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ন

    পিরোজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম। শনিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কম্বল বিতরণ করেন।

    জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা ছাত্রলীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

    এর আগে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শ ম রেজাউল করিম বলেন, সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা ঠিক রাখতে হবে। আপনাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। জনগণ যাতে সঠিক সেবাটা পায় সেদিকে সবসময় খেয়াল রাখবেন। সব সময় মনে রাখবেন আমরা কিন্তু কেউ আইনের উর্ধ্বে নই।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ জানুয়ারী, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ন