চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে না দেয়ায় ৯ মাস ধরে খাতিজা আক্তার কিয়া (১৪) নামে ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ওই মেয়ের উদ্ধার চেয়ে শিবগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে মেয়ের মা কমেলা বেগম বলেন, গত বছরের ১৩ মে বিকেলে শিবগঞ্জ বাজারে প্রাইভেটের উদ্দ্যেশে বাড়ি হতে বের হয়ে রাস্তায় অপহরণের শিকার হয় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী খাতিজা আক্তার কিয়া। এ নিয়ে আকাশ আলীসহ তিনজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি মামলাও করেন তিনি। মামলার তদন্তের দায়িত্ব পান শিবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল রানা। মামলা দায়েরের পর থেকে অজ্ঞাত পরিচয়ে বিভিন্ন ফোন থেকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। হুমকি দেয়ার ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ২০২২ সালের নভেম্বরে খাতিজা আক্তার কিয়ার সাথে বাল্যবিয়ের প্রস্তাব আসে উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মাহিদুরের ছেলে আকাশ আলীর (২০)। কিন্তু মেয়ের বয়স তখন ১৩ বছর হওয়ায় বাল্যবিয়ে দিবেন না বলে সাফ জানিয়ে দেন তার মা কমেলা বেগম। এতে ছেলের পরিবার ক্ষুদ্ধ হয়ে মেয়েকে অপহরণ করে আকাশ আলীসহ তার স্বজনরা। দীর্ঘ ৯ মাস পার হলেও মেয়ে উদ্ধার না হওয়ায় হতাশ পরিবার। একই সঙ্গে দ্রুত মেয়ের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। অপহরণের শিকার খাতিজা আক্তার কিয়া উপজেলার শ্যামপুর ইউনিয়নের কালুপুর গ্রামের খাইরুল ইসলাম ও কমেলা বেগম দম্পতির মেয়ে। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা জানান, ঘটনাটি মূলত অপহরণ নয়, প্রেম জনিত। তবুও মামলার প্রেক্ষিতে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেফতার ও মেয়ে উদ্ধারের চেষ্টা চলছে।
শিবগঞ্জে বাল্যবিয়ে না দেয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ
সাতদিনের সেরা খবর
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে তারেক রহমান
৪ জানুয়ারী, ২০২৬ ১৬:৫৬ অপরাহ্ন
এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল
৪ জানুয়ারী, ২০২৬ ১৬:৫২ অপরাহ্ন
তারেক রহমানের সংবর্ধনায় আগতদের আপ্যায়ন করাবে গাজীপুর মহানগর বিএনপি: মঞ্জুরুল করিম রনি
২৩ ডিসেম্বর, ২০২৫ ২২:১৫ অপরাহ্ন
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা
১৬ ডিসেম্বর, ২০২৫ ২২:৪১ অপরাহ্ন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী
৩০ নভেম্বর, ২০২৫ ১৬:৪৬ অপরাহ্ন
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ১৯৯২ ব্যাচের ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও আলোচনাসভা
১৬ নভেম্বর, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন
পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
৯ নভেম্বর, ২০২৫ ১৬:৪২ অপরাহ্ন
ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল
৯ নভেম্বর, ২০২৫ ১৬:৪০ অপরাহ্ন
শহীদ জিয়ার সমাধিতে কর্মসংস্থান ব্যাংক জিয়া পরিষদের শ্রদ্ধাঞ্জলি
৯ নভেম্বর, ২০২৫ ১৬:০৬ অপরাহ্ন
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
২ নভেম্বর, ২০২৫ ১৭:২০ অপরাহ্ন
সারাদেশ - এর আরো খবর
যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
২৬ জানুয়ারী, ২০২৪ ১১:২৩ অপরাহ্ন
যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!
২৬ জানুয়ারী, ২০২৪ ১১:২৩ অপরাহ্ন
শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
২৬ জানুয়ারী, ২০২৪ ১১:২৩ অপরাহ্ন
চাল নিয়ে ‘চালবাজি’, যেভাবে ধরা পড়লেন খাদ্যগুদাম কর্মকর্তা!
২৬ জানুয়ারী, ২০২৪ ১১:২৩ অপরাহ্ন
সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন
২৬ জানুয়ারী, ২০২৪ ১১:২৩ অপরাহ্ন
যে কারণে চট্টগ্রামে বিমান বাহিনী ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স
২৬ জানুয়ারী, ২০২৪ ১১:২৩ অপরাহ্ন
খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!
২৬ জানুয়ারী, ২০২৪ ১১:২৩ অপরাহ্ন
যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর
২৬ জানুয়ারী, ২০২৪ ১১:২৩ অপরাহ্ন