শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

    পিরোজপুর প্রতিনিধি

    ২৬ জানুয়ারী, ২০২৪ ১০:০৮ অপরাহ্ন

    আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মোল্লা (৫৮) কে প্রকাশ্যে মারধোরের অভিযোগে তার আপন ভাগ্নে সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজ মিয়া সহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ভূক্তভোগী মজিবর বাদী হয়ে বৃহস্পতিবার মঠবাড়িয়া থানায় মিরাজসহ তার আরও ৫ সহযোগীর নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন।

     

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মজিবর তার ভাগ্নে মিরাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা মামা ভাগ্নে আলাদা দুই প্রার্থীর পক্ষে কাজ করেছিল। তবে এ নির্বাচনেও মিরাজের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী হয়। এ নিয়ে মজিবর এবং তার ভাগ্নে মিরাজের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে মিরাজ বিভিন্ন সময় তার মামাকে অপমান অপদস্ত করেছে। সর্বশেষ গত ২২ জানুয়ারি দুপুরে মজিবর সাপলেজা বাজারে একটি স্বর্ণের দোকানে অবস্থান করছিল। তখন মিরাজ এবং তার সহযোগীরা লাঠি, হকস্টিক ও দেশীয় অস্র সহ স্বর্ণের দোকানে প্রবেশ করে মজিবরের উপর হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তবে মজিবরকে মারধোরের অভিযোগ অস্বীকার করেছে চেয়ারম্যান মোঃ মিরাজ মিয়া ।

    মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম জানান, বাজারে প্রকাশ্যে মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মজিবুর রহমান মোল্লাকে মারধর করায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর পূর্বেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

     

    পিরোজপুর প্রতিনিধি‌:-




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৬ জানুয়ারী, ২০২৪ ১০:০৮ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৬ জানুয়ারী, ২০২৪ ১০:০৮ অপরাহ্ন