শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ফেরি ডুবিতে নিহত হুমায়ুন কবিরের পরিবারকে পিরোজপুর এসপির আর্থিক সহায়তা

    পিরোজপুর প্রতিনিধি

    ২৬ জানুয়ারী, ২০২৪ ১০:০৫ অপরাহ্ন

    ফেরি ডুবিতে নিহত হুমায়ুন কবিরের পরিবারকে পিরোজপুর এসপির আর্থিক সহায়তা

    পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) আজ শুক্রবার বিকেলে ফেরি ডুবিতে নিহত সহকারী মাস্টার হুমায়ুন কবিরের গ্রামের বাড়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মাটিভাংগা গ্রামে যান এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। 

    এসময় তিনি নিহত হুমায়ুন কবিরের স্ত্রীর হাতে জেলা পুলিশের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা এবং খাদ্য সামগ্রী তুলে দেন।

    এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, মোঃ মুকিত হাসান খান, পিরোজপুর সদর থানা ওসি মুহাম্মাদ আশিকুজ্জামান, ভান্ডারিয়া থানার ওসি আবির মুহাম্মদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) বলেন, নিহত হুমায়ুন কবিরের ছেলে মেয়ের পড়া লেখার জন্য যথাসাধ্য চেষ্টা করবো। পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি পাটুরিয়া ঘাটের অদূরে রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গিয়ে ফেরির সহকারী ইঞ্জিন মাষ্টার ছিল হুমায়ুন কবির মারা যান। ফেরি ডুবির ৫ দিন পর গত ২২ জানুয়ারি বিকেলে হুমায়ুন কবিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পরদিন তার গ্রামের বাড়ী ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে দাফন করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৬ জানুয়ারী, ২০২৪ ১০:০৫ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৬ জানুয়ারী, ২০২৪ ১০:০৫ অপরাহ্ন