শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সুপারি চুরির মামলা

    পিরোজপুর প্রতিনিধি

    ২৬ জানুয়ারী, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ন

    পিরোজপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সুপারি চুরির মামলা

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধপথে ভারতে দুই কোটি চৌষট্টি লক্ষ চুরানব্বই হাজার টাকার সুপারি পাচারকালে দু'টি ট্রলারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ট্রলারে থাকা চোরাচালানের জড়িত মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের শাহজাহান হাওলাদারসহ কয়েকজন পালিয়ে যায়। শাহজাহান হাওলাদার তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

     বৃহস্পতিবার এ ঘটনায় নেছারাবাদ থানায় চোরাচালনের অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার সহ গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান নেছারাবাদ থানার ওসি মো: গোলাম সরোয়ার।

    গ্রেপ্তারকৃতরা আসামীরা হলো জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার সেকেন্দার মাঝির পুত্র মো: হারুন মাঝি(৬০) একই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারে পুত্র অলি হাওলাদার(২৮) এবং মো: ফয়েজ হকের পুত্র নূর নবী মাঝি(৩২)। এছাড়া ঘটনার সাথে জড়িত পলাত আসামী মঠবাড়িয়া উপজেলার ১নং তুষখালি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ শাহ জাহান হাওলাদার (৬০) একই এলাকার তুষখালী এলাকার মো: হোসেন আলী হাওলাদারের পুত্র।

    নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকার নদীতে অভিযান চালানো হয়। অভিযানে দুটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের সুপারীসহ প্রায় ৩ কোটি টাকার মালামাল উদ্ধার করে হয় এবং সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হলেও ট্রলার থেকে ট্রলারের মালিক মঠবাড়ীয়া উপজেলার ১নং তুষখালি ইউপি চেয়ারম্যান মোঃ শাহ জাহান হওলাদার সহ ১০/১২ জন পালিয়ে যায়। আটককৃত ট্রলার সহ সুপারিগুলো মঠবাড়ীয়া উপজেলার তুষখালি ইউপি চেয়ারম্যানের শাহজাহান হওলাদার । তিনি হলেন পাচারকারির মুল হোতা। আটককৃতদের একজন পাচারকারি অপর একজনের বিরুদ্ধে মাদকের মামলার আসামী। মুলত তারা সবাই পাচারকারি। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে পাচারের মামলা হয়েছিল। তারা দু'টি ট্রলার ভর্তি সুপারি ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ জানুয়ারী, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ন