পিরোজপুরে চাঞ্চল্যকর চুরির আসামী আজমীর মাঝি গ্রেপ্তার

২৬ জানুয়ারী, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ন

পিরোজপুরে চাঞ্চল্যকর চুরির আসামী আজমীর মাঝি গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলায় চাঞ্চল্যকর শান্তনা বেকারী ও বাসা চুরির ঘটনায় চোরাই মালামাল সহ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অন্যতম আসামী চুরি মাদক সহ পাঁচ মামলার আসামী আজমীর মাঝিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার চোরাই মালামাল সহ আসামীকে গ্রেপ্তারের বিষয়ে জানান। আসামী আজমীর মাঝি (২০) পিরোজপুর পৌরসভার ম্যালেরিয়া পুল সংলগ্ন শেখপাড়া এলাকার মিজান মাঝির পুত্র।

পুলিশ সুপার জানান, ২৩ জানুয়ারী মঙ্গলবার গভীর রাতে পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকায় শান্তনা বেকারীর মধ্যে ও পিছনে বাসায় ঢুকে স্বর্নালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরির অন্যতম আসামী আজমীর মাঝি চুরি করে। ডিবি পুলিশের একটি টিম সাঁড়াশি অভিযান চালিয়ে চুরির মালামাল সহ অন্যতম আসামী আজমীর মাঝিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থাকা নগদ ২ হাজার ৯৪০ টাকা ও একটি গ্যাস সিলিন্ডার এবং ঘর ভাঙ্গার সরঞ্জমাদি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, দোকানঘর ও বাসা চুরির অন্যতম আসামী আজমীর মাঝি একজন পেশাদার অপরাধী এবং চুরি ও মাদকসহ একাধিক নিয়মিত মামলার এজাহার ভুক্ত আসামী। চুরির ঘটনায় আসামীকে ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৬ জানুয়ারী, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৬ জানুয়ারী, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৬ জানুয়ারী, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৬ জানুয়ারী, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ন