শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অসাম্প্রদায়িক দেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জানুয়ারী, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ন

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাই। দেশের ক্রান্তিলগ্নে সবসময় সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য থাকে। তাদের সাহসী লেখনির মাধ্যমে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ হয়।

    চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

    চট্টগ্রামের সাংবাদিকদের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে চট্টগ্রামের সাংবাদিকদের পাশে থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে বর্তমান সরকার কাজ করবে।

    বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে সিইউজের প্রতিষ্ঠালগ্ন ১৯৬০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৬ জন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা দেয়া হয়।

    সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক প্রমুখ। সম্মাননাপ্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, সাবেক সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া ও অঞ্জন কুমার সেন। এছাড়াও ভিডিওবার্তা ও শুভেচ্ছাবার্তা প্রেরণ করেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও মঈনুদ্দিন নাসের।

    বিশেষ অতিথির বক্তব্যে মনজুরুল আহসান বুলবুল বলেন, উপমহাদেশে যখন সাংবাদিকতা কাঠামো পাচ্ছে তখন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ভূমিকা ছিল।
    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম।

    সম্মাননা প্রদান উপলক্ষে সিইউজের উদ্যোগে প্রকাশিত সিইউজে সম্মাননা স্মারক বার্তাজীবীর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। সিইউজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের জীবনী নিয়ে এবারের বার্তাজীবীর আয়োজন।
    পরে বিকেলে সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ জানুয়ারী, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ন