"একতা মানবতা সেবা" মুলমন্ত্রে, "মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য" শ্লোগানে ও "রাজনীতি যার যার মানব সেবা সবার" অঙ্গীকারে পথ চলা সামাজিক সংগঠন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত (গভ রেজিঃ নং এস-13233) আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি।
বুধবার (২৪ জানুয়ারি) ২০২৪ ১১(এগার) সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে । সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন ও মহাসচিব শাহজাহান সিরাজী স্বাক্ষরিত এ অনুমোদন প্রদান করা হয়েছে।
উক্ত কমিটিতে আহ্বায়ক মোঃ সাব্বির শেখ ও সদস্য সচিব তানভীর তালুকদার অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম, সদস্য সৌরভ মৃধা, কে এম রুবেল খান, এ্যাডঃ কাজী রফিকুল হাসান, মিজানুর রহমান, শাকিল সিকদার, মোঃ সজল শেখ, মর্জিয়া মিমিয়া মিম ও মোঃ রবিউল শেখ প্রমুখ।
নব নির্বাচিত আহ্বায়ক কমিটি আগামী ০৩ মাসের মধ্যে ভর্তি ফরম পূরণ করে সংগঠনের বিধিমালা অনুযায়ী ৫১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলার পুর্নাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কার্যনির্বাহী সদস্য মোঃ সরোয়ার হোসেন এর সুপারিশসহ কার্যনির্বাহী পরিষদে প্রেরন করবেন।
পিরোজপুর জেলা আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহাসচিব, কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী।