শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রেলওয়ে ত্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ জানুয়ারী, ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ন

    রেলওয়ে ত্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    চট্টগ্রাম পলোগ্রাউন্ডে বুধবার রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বাংলাদেশ রেলওয়ে ক্রিড়া নিয়ন্ত্রণ বোর্ড আয়োজিত ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন মন্ত্রী।

    মন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের শরীর গঠনে সহায়তা করে, মন প্রফুল্ল রাখে, মানসিক প্রশান্তি আনে এবং মাদকসহ নানা অপকর্ম থেকে মানুষকে দূরে রাখে। তাই বাংলাদেশ রেলওয়ে ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ডকে সাধুবাদ জানান। মহতী এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ।

    মন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের ছাটাই করে রেলকে ধ্বংস করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধ্বংসপ্রাপ্ত রেলকে আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থায় রূপান্তর করেছেন। রেলওয়ের ব্যপক উন্নয়নের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন।

    রেলওয়ে রেস্ট হাউজে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জিল্লুল হাকিম সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ করেন। তিনি বলেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় রেলকে আরও আধুনিক, পরিবেশবান্ধব এবং জনবান্ধব করতে পারব এবং বাংলাদেশ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ জানুয়ারী, ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ন