শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইয়েমেনে দু’টি হুথি ক্ষেপণাস্ত্রে হামলা করেছে যুক্তরাষ্ট্র

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৪ জানুয়ারী, ২০২৪ ১২:০২ অপরাহ্ন

    ইয়েমেনে দু’টি হুথি ক্ষেপণাস্ত্রে হামলা করেছে যুক্তরাষ্ট্র

    মার্কিন বাহিনী ইয়েমেনে দু’টি হুথি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এই অঞ্চলে জাহাজগুলোর জন্য ক্ষেপণাস্ত্রগুলো একটি আসন্ন হুমকি তৈরি করেছিল। মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার এই কথা বলেছে।

    যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন দুই দফা যৌথ হামলা চালিয়েছে। যার লক্ষ্য হুথিদের শিপিং টার্গেট করে হামলার ক্ষমতা হ্রাস করতে এই হামলা চালানো হয়। অন্যদিকে ওয়াশিংটন ইরান-সমর্থিত বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের অবস্থানের ওপর একতরফা ধারাবাহিক বিমান হামলা শুরু করেছে।

    ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের সময় বুধবার ভোরে সর্বশেষ হামলা এই হামলা চালানো হয়। এতে ‘দক্ষিণ লোহিত সাগরে দু’টি হুথি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্র দু’টি উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়েছিল।’

    সেন্টকম বলেছে, ‘মার্কিন বাহিনী ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এই গুলো এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য একটি আসন্ন হুমকি সৃষ্টি করেছে।’

    গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে হুথিরা নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েল-সংযুক্ত জাহাজে হামলা শুরু করে। ইয়েমেনের বিদ্রোহীরা মার্কিন ও ব্রিটিশ স্বার্থকেও বৈধ লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে।

    সামরিক পদক্ষেপের পাশাপাশি ওয়াশিংটন হুথিদের ওপর কূটনৈতিক এবং আর্থিক চাপ সৃষ্টি করতে চাইছে। প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে হুথিদের একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৪ জানুয়ারী, ২০২৪ ১২:০২ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৪ জানুয়ারী, ২০২৪ ১২:০২ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৪ জানুয়ারী, ২০২৪ ১২:০২ অপরাহ্ন