শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চীন-কিরগিজস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ জানুয়ারী, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ন

    চীন-কিরগিজস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    চীন-কিরগিজস্তান সীমান্তের পাহাড়ি এলাকায় সোমবার রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল সাত দশমিক শূন্য। এতে অন্তত তিনজন আহত হয়েছে। আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।  
    দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, বড় ধরনের দুর্যোগে ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য আটশ’ জনের একটি দল প্রস্তুত রাখা হয়েছে।
    তবে স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্পস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে।

    সোমবার দিবাগত রাত দুইটার দিকে চীনের আকসু শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে জিনজিয়াং অঞ্চলের ১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

    ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে উশি কাউন্টির গ্রামে আবাসিক দুটি বাড়ি ও গবাদিপশুর আবাসস্থল বিধ্বস্ত হয়েছে। ওই এলাকা সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

    সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে তিনজন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
    এদিকে ভারতের নয়াদিল্লির স্থানীয় টিভি চ্যানেলগুলোর খবর বলছে, ভূমিকম্পস্থল থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে হলেও ওই শহরে বড় ধরনের কম্পন অনুভূত হয়েছে।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।
    কাজাখস্তান সরকার বলছে, সেখানেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
    এদিকে শক্তিশালি এ ভূমিকম্পের একদিন আগে চীনের দক্ষিণ পশ্চিমে ভয়াবহ ভূমিধসে বেশকিছু লোক চাপা পড়ে।
    এছাড়া ডিসেম্বরে উত্তরপশ্চিমাঞ্চলীয় গাংসু প্রদেশে ভূমিকম্পে ১৪৮জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার লোক।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৩ জানুয়ারী, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৩ জানুয়ারী, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৩ জানুয়ারী, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৩ জানুয়ারী, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ন