শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • থানায় অভিযোগকারীদের কাছ থেকে টাকা নেয়া যাবে না: এমপি মহারাজ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ জানুয়ারী, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ন

    থানায় অভিযোগকারীদের কাছ থেকে টাকা নেয়া যাবে না: এমপি মহারাজ

    পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ বলেছেন, থানায় কোন অভিযোগ দিতে গেলেই টাকা লাগে। এখন থেকে থানায় কেউ অভিযোগ দিলে কোন প্রকার টাকা পয়সা ছাড়া অভিযোগ নিতে হবে। সেই অভিযোগ তদন্ত সাপেক্ষে মামলা নিতে হবে।

    তিনি এসময় নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ারকে বলেন, থানাকে দুর্নীতিমুক্ত রাখতে থানার সামনে, আশপাশে ‘এখানে টাকা পয়সা ছাড়া অভিযোগ/মামলা নেয়া হয়’ এই মর্মে সাইনবোর্ড টানাতে হবে।

    মহিউদ্দীন মহারাজ আরও বলেন, নেছারাবাদ উপজেলায় মামলায় টাকা লাগে কিনা তা আমার জানা নেই। তবে টাকা নেয়ার বিষয় হয়তো সংশ্লিষ্ট থানার ওসি, এসপি সাহেবরা অবগত নয়। বা জেনেও থাকতে পারেন। আমি চাই থানায় কেউ অভিযোগ দিতে গেলে সে যেন বিনা পয়সায় অভিযোগ দিতে পারে এবং তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

    সোমবার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান উপদেষ্টা হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘দেখা যায় একজনে মার খেল। মার খেয়ে থানায় গিয়ে অভিযোগ দিয়ে মামলা করতে চাইলে উল্টো তাকে যদি ১০/১২ হাজার টাকা গুণতে হয়। তাহলে সবদিক থেকেই ওই ভুক্তভোগীকে হয়রানি হতে হয়। তাই হয়রানি এড়াতে কেউ ক্ষতিগ্রস্থ হয়ে থানায় এসে অভিযোগ দিলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কড়া নির্দেশ দেন তিনি।

    মহিউদ্দীন মহারাজ পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক। তিনি পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদ) আসনে গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে (নৌকা প্রতীক) বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করেছেন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নেয়ার পরেই নেছারাবাদ উপজেলায় এটা তার প্রথম সফর। প্রথম সফরে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করেই তিনি এসব হুশিয়ারি দেন।

    সভায় উপস্থিত নেছারাবাদ উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়াকে হাসপাতাল দালাল মুক্ত রাখার জন্য নির্দেশনা দিয়ে এমপি বলেন, ‘আমি শুনেছি নেছারাবাদ হাসপাতাল কয়েকজন দালাল দ্বারা নিয়ন্ত্রিত। দালালদের হাতে হাসপাতালের কোন কোন ডাক্তারও জিম্মি। দালালের কারণে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রোগী হয়রানি বন্ধ করতে হাসপাতালকে দালালমুক্ত করে সঠিকভাবে চিকিৎসা সেবা পরিচালনা করতে কড়া নির্দেশ দেন সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।

    এসময় তিনি উপজেলায় মাদক, চাঁদাবাজি বন্ধ করতে সভায় উপস্থিত জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা চান।

    তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ বির্নিমানে এ উপজেলায় কোন ধরণের দুর্নীতি বরদাস্ত করা হবে না।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ জানুয়ারী, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ন