চীনে ভূমিধসে চাপা পড়েছেন ৪৭ জন

জাগো কণ্ঠ ডেস্ক

২২ জানুয়ারী, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ন

চীনে ভূমিধসে চাপা পড়েছেন ৪৭ জন

চীনের পার্বত্য প্রদেশ ইউনানে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে অন্তত ৪৭ জন মানুষ চাপা পড়েছেন। তবে কেউ মারা গেছে কি না এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।
 
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ঝেনসিয়ং কাউন্টিতে স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটে ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে প্রায় ১৮টি পরিবারের ৪৭ জন লোক চাপা পড়েছেন। এছাড়াও এই অঞ্চল থেকে ৫০০ জনেরও বেশি মানুষকে জরুরিভাবে সরিয়ে নেয়া হয়েছে।
 
তবে কী কারণে এ ভূমিধস হয়েছে তা জানতে তদন্ত করছেন কর্মকর্তারা।
 
 
ঘটনাস্থলের আশপাশে চীনের চার ধাপের দুর্যোগ ত্রাণ সতর্কবার্তার মধ্যে তৃতীয় ধাপের সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ২০০ জনের বেশি উদ্ধারকর্মী এবং কয়েক ডজন ফায়ার ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম সহকারে উদ্ধার অভিযান শুরু করেছে।
 
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শূন্যের নিচে তাপমাত্রার মধ্যেও উদ্ধারকারীরা ধসে পড়া ভবনগুলোতে কাজ করছেন।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

২২ জানুয়ারী, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

২২ জানুয়ারী, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

২২ জানুয়ারী, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ন