শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সংহতি ও শক্তিশালী সাউথ-সাউথ সহযোগিতার আহ্বান হাছান মাহমুদের

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২২ জানুয়ারী, ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন

    সংহতি ও শক্তিশালী সাউথ-সাউথ সহযোগিতার আহ্বান হাছান মাহমুদের

    পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ টেকসই উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য অর্জনে গ্লোবাল সাউথের দেশগুলোকে সংহতি ও ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

    তিনি উগান্ডার কাম্পালায় গ্রুপ অফ ৭৭ (জি-৭৭) এবং চীনের তৃতীয় সাউথ শীর্ষ সম্মেলনের সাধারণ বিতর্কে  অংশ নিয়ে এ আহ্বান জানান।
    জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা, ঋণ সংকট এবং ক্রমবর্ধমান সংরক্ষণবাদের কারণে চলমান বৈশ্বিক সঙ্কটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জি-৭৭ সদস্য রাষ্ট্র এবং চীনকে অবশ্যই এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সাউথ-সাউথ সহযোগিতাকে কাজে লাগাতে হবে।

    তিনি ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর বাণী বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এখনও অনেক বেশি প্রাসঙ্গিক।

    পররাষ্ট্রমন্ত্রী একটি স্বচ্ছ ও অধিকতর ন্যায়সঙ্গত বিশ্বের জন্য পাঁচটি এসডিজি বাস্তবায়নে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণ, বর্তমান আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, প্রযুক্তিগত বৈষম্য দূর করা, সর্বত্র লিঙ্গ সমতা নিশ্চিত করা এবং দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুব জনগোষ্ঠীর ক্ষমতায়ন জরুরি বিষয়ের ওপড় গুরুত্বারোপ করেন।

    গত দেড় দশকে বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তববাদী ও উন্নয়ন-সমর্থক নীতির কথাও উল্লেখ করেন তিনি।
    মাহমুদ ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায়বিচারের অধিকার অর্জনে তাদের সংগ্রামকে সমর্থনে বাংলাদেশ পাশে থাকবেও বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
    এর আগের দিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

    থার্ড সাউথ সামিটের চেয়ার এবং গ্রুপের নতুন চেয়ার হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি।
    অধিবেশনে আরও বক্তব্য রাখেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিস, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, চীনের রাষ্ট্রপতির বিশেষ প্রতিনিধি লিউ গুওঝং এবং দ্বিতীয় সাউথ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২২ জানুয়ারী, ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২২ জানুয়ারী, ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২২ জানুয়ারী, ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২২ জানুয়ারী, ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন