শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২১ জানুয়ারী, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী মার্কেট মালিকের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিকার চেয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আবদুর রশিদ টিপু নামে এক ব্যক্তি। অন্যদিকে প্রতিক্ষের ভাষ্য হলো তাট ক্রয়কৃত জমিতে দোকান ঘর নির্মান করতে বঃ রশিদ অন্যায়ভাবে বাধা দিচ্ছে। অভিযোগে বলা হয়, উপজেলার মনাকষা বাজারে চৌকা মৌজায় দশ দশমিক ৬২ একর জমি ক্রয় করে ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছেন আবদুর রশিদ টিপু। কিন্তু প্রায় পাঁচ বছর পূর্বে টিপু পূর্ব দক্ষিণ পার্শ্বের জমি ক্রয় করে মনাকষা সরকারি পশুর হাটের জমির উপর দেওয়াল নির্মাণ করে রাখে মার্কেট মালিক।

    এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপোষ মিমাংসার পর জোরপূর্বক মনাকষা সরকারি পশুর হাটের জমি দখলের উদ্দেশ্যে দেওয়াল নির্মাণ করে রাখে। পরে গত ১৩ ডিসেম্বর পাঁচজন রাজমিস্ত্রি দিয়ে জোরপূর্বক টিপু ও মনাকষা সরকারি পশুর হাটের জমির উপর দোকানঘর নির্মাণ করে আসছে। তবুও ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করলেও মার্কেট মালিক আপোষ করবে না বলে সাফ জানিয়ে দেয়। এ ঘটনায় দ্রুত নির্মাণ কাজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আবদুর রশিদ টিপু। যদিও মার্কেট মালিক মাইনুল ইসলাম বলেন, মাপ করে টিপুর বারান্দা আমার জমিতে আছেবলে প্রমান হয়েছে। বারান্দার যাবতীয় আসবাবপত্র তাকে সরিয়ে নিতে বলা হয়েছে। তিনি আরো বলেন৷ আমি মনাকষা পশু দখল করিনি এবং সরকারী জমিতে আমার কোন লোভ নেই।

    এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানান, সরকারি জমি কেউ দখল করতে পারবে না। তবে নিজ নিজ জমি ব্যবহার করতে পারবে।   আব্দুর রশিদের অভিযোগের ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ জানুয়ারী, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ন