শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাজিরা দিতে এসে পুলিশের মোটর সাইকেল চুরি

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ জানুয়ারী, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ন

    হাজিরা দিতে এসে পুলিশের মোটর সাইকেল চুরি

     পিরোজপুর আদালতে একটি মাদক মামলার হাজিড়া দিতে এসে আদালত চত্ত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় ফয়সাল নামের এক যুবক। পরে পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকের সহ একাধীক মামলার আসামী ফয়সাল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার বিকেলে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য সংবাদ কর্মীদের জানান। গ্রেপ্তার ফয়সাল শেখ (৩২) পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের পুত্র। 

     

    পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) পিরোজপুর আদালতে একাধীক মাদক মামলার আসামী ফয়সাল শেখ একটি মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগীতায় আসামী ফয়সালকে সনাক্ত করে। পরে থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে আজ শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে আসামী ফয়সাল শেখকে গ্রেপ্তার করে এবং আসামীর দেয়া তথ্যমতে সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে। 

     

    সংবাদ সম্মেলনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রসাশন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন উপস্থিত ছিলেন। 

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ জানুয়ারী, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ন