শিল্পকলায় জাতীয় নৃত্য উৎসব

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারী, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন

শিল্পকলায় জাতীয় নৃত্য উৎসব
জাতীয় নৃত্য উৎসব

আজ বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় নৃত্য উৎসব। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ আয়োজন করছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে জাতীয় নাট্যশালা মিয়নায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব। সারা দেশ থেকে নানাভাবে বাছাইকৃত ৭৫টি নৃত্যদল উৎসবে নৃত্য পরিবেশন করবে।

উৎসব উপলক্ষ্যে বুধবার দুপুরে জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়া বক্তব্য রাখেন, একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে জানানো হয় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে একাডেমি এ আয়োজন করছে। উৎসবে মৌলিক নতুন নৃত্য পরিবেশন করবে দলগুলো। নৃত্য পরিবেশনায় প্রতিটি দলে কমপক্ষে ১০ জন করে নৃত্যশিল্পী থাকছেন। আবার কোনো কোনো দলে ২০ থেকে ৩০ জন শিল্পীও থাকছেন। আজ বিকেল ৪টায় জাতীয় নাট্যশালা মিলনায়তন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকছে।




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

২০ জানুয়ারী, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

২০ জানুয়ারী, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

২০ জানুয়ারী, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

২০ জানুয়ারী, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

২০ জানুয়ারী, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন