শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে বিমানে ভয়াবহ আগুন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২০ জানুয়ারী, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ন

     যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে বিমানে ভয়াবহ আগুন

    যুক্তরাষ্ট্রে উড়ন্ত বিমানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আটলাস এয়ারের বোয়িং ৭৪৭–৮ মডেলের একটি কার্গো বিমানের ইঞ্জিনে মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। তবে জরুরি অবতরণের কারণে ভাগ্যক্রমে বেঁচে গেছেন ওই আকাশযানের আরোহীরা।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাটলাস এয়ারের বোয়িং ৭৪৭–৮ কার্গো উড়োজাহাজটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর ইঞ্জিনে আগুন লেগে যায়। উড়তে থাকা ওই বিমান থেকে বের হতে থাকে আগুনের লেলিহান শিখা। সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।
     
    অ্যাটলাস এয়ার এক বিবৃতিতে বলেছে, উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে আগুন লাগতে পারে। তবে পাইলটের বুদ্ধিতে দ্রুত বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। এতে কারও তেমন কোনো ক্ষতি হয়নি।
     
     
    তবে বৃহস্পতিবারের এ ঘটনার এরইমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিভিল এভিয়েশন বিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যেসব ভিডিও শেয়ার করা হয়েছে, সেগুলো এই উড়োজাহাজের কিনা–তা নিশ্চিত হওয়া যায়নি।

     
    বোয়িং ৭৪৭–৮ কার্গো বিমানটিতে জেনারেল ইলেকট্রিক কোম্পানির জিএনএক্স ইঞ্জিন থাকে। এ ব্যাপারে বোয়িং, এফএএ ও জেনারেল ইলেকট্রিক কোম্পানি কোনো মন্তব্য করেনি।

     
    উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ও সবাইকে উদ্ধার করে। তবে ওই উড়োজাহাজে মোট কতজন আরোহী ছিলেন তা এখন পর্যন্ত জানা যায়নি।
     
    সম্প্রতি বোয়িংয়ের একটি বিমানে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার ঘটনায় এর নিরাপত্তা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে মার্কিন বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান বোয়িং। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটল।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২০ জানুয়ারী, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২০ জানুয়ারী, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২০ জানুয়ারী, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২০ জানুয়ারী, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ন