শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে ইলিয়াছ হোসাইন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৯ জানুয়ারী, ২০২৪ ১১:০৪ অপরাহ্ন

    মানিকগঞ্জে ইলিয়াছ হোসাইন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

    মানিকগঞ্জের শিবালয়ে অসহায়-দুঃস্থ ও  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে  ঐতিহ্যবাহী বেসরকারি সংস্থা মোহাম্মদ ইলিয়াছ হোসাইন ফাউন্ডেশন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শিবালয় উপজেলার উথুলী এলাকায় মোহাম্মদ ইলিয়াছ হোসাইন কমার্শিয়াল বিল্ডিং চত্বরে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।


    কম্বল পেয়ে উথুলী এলাকার ৭০ বছর বয়সী বিশা জানান, চলতি শীতে খুব কষ্ট হলেও কেউ খোঁজ রাখেনি কিন্তু ইলিয়াস আমাদের দিকে চোখ তুলে তাকাইছে। তীব্র শীতে কম্বল পেয়ে আমি অনেক খুশি।

    মোহাম্মদ ইলিয়াছ হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ  ইলিয়াস হোসেন  কম্বল বিতরণের বিষয়ে বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই।একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। শুধু এবারই নয়, দীর্ঘদিন ধরেই আমি ঘিওর, দৌলতপুর ও শিবালয়ে অসহায় মানুষের জন্য কাজ করছি। এমনকি করোনার ভয়াবহ সময়গুলোতে শিবালয়, ঘিওর, দৌলতপুর উপজেলার মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। অতীতে যেভাবে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

    এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বয়োজ্যেষ্ঠ মুরব্বি মো আফছার উদ্দিন, মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মাহবুব, সিংগাইর এয়ার ট্রাভেলসের মমিনুর রহমান, মানিকগঞ্জ বন্ধু মহলের এডমিন জয়নুল আবেদিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ জানুয়ারী, ২০২৪ ১১:০৪ অপরাহ্ন