প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারী, ২০২৪ ১১:০১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন জাতিসংঘ মহাসচিব

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অ্যান্তোনিও গুতেরেস স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অভিনন্দন জানানো হয়।

প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে থাকা সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। যার মধ্যে রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং একটি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা।’


বৈশ্বিক সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে অ্যান্তোনিও গুতেরেস চিঠিতে আরও বলেন, ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার উপস্থিতি ও আপনার ওপর থাকা বিশ্বাসকে আমি সাধুবাদ জানাই। আমি আশা করতে পারি, বৈশ্বিক সমস্যাগুলোতে আপনাকে আগের মতোই পাব। যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো।’

সবশেষে চিঠিতে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

১৯ জানুয়ারী, ২০২৪ ১১:০১ অপরাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

১৯ জানুয়ারী, ২০২৪ ১১:০১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

১৯ জানুয়ারী, ২০২৪ ১১:০১ অপরাহ্ন