শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৯ জানুয়ারী, ২০২৪ ০৮:২৯ অপরাহ্ন

    রাজবাড়ীতে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

    রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়

    জানা গেছে, ১৯ জানুয়ারি ৮:৩৫ টায়  রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোঃ মোতালেব হোসেনের একটি টিম রাজবাড়ী জেলার সদর থানাধীন বড় চরবেনীনগর গ্রামের সাব্বির মন্ডল (২৫) পিতা-বিল্লাল মন্ডলের বসত বাড়ীর পূর্ব পাশে রাস্তার উপর হতে ২৫০ পিস গোপালী রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার ওজন ২৫ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৭৫,০০০ টাকা সহ সাব্বিরকে গ্রেফতার করেন।

    পরবর্তীতে তার দেয়া তথ্য মতে একই দিনে ১২.১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানাধীন বড় চরবেনীনগর সাকিনস্থ জনৈক মুকুল মন্ডল (৫০) এর পতিত জমির মধ্যে ঘাসের ছোপের পাশ্বে বালু খুড়ে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান, যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত আছে, যাহার ব্যারেল লম্বা ১২ ইঞ্চি এবং বাট ও ব্যারেল সহ আড়া-আড়ি ভাবে লম্বা ১৭.৫ ইঞ্চি, সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

    উল্লেখ্য সিডিএমএস যাচাই করে ধৃত আসামী সাব্বির মন্ডল এর বিরুদ্ধে পূর্বে ০৪ টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ জানুয়ারী, ২০২৪ ০৮:২৯ অপরাহ্ন