শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অন্য দলে যোগ দেবেন না তৈমুর

    নিজস্ব প্রতিবেদক

    ২০ জানুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

    অন্য দলে যোগ দেবেন না তৈমুর
    তৈমুর

    বিএনপি থেকে বহিস্কার করলেও দল পরিবর্তন করবেন না বা অন্য কোন দলেও যোগ দেবেন না বলে জানিয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

    তৈমুর আলম খন্দকার বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএম এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাবো।

    তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান থাকবে আপনারা কেউ ইভিএম মেনে নিবেন না। এটা ভোট ডাকাতের বাক্স।

    বহি:স্কারের ব্যাপারে তৈমূর বলেন, আমি মনে করি রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু পদ পদবী দরকার হয় না। আমার প্রতি দলের এই সিদ্ধান্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত নেমে নিলাম। আমাকে পদ থেকে বহিস্কার করেছে। কর্মী থেকেতো বহিস্কার করেনি। পদ থেকে বহিস্কার করলেও দলের কর্মী সমর্থক হিসেবে কাজ করে যাবো। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবো। অন্য কোন প্লাটফর্মে যাবো না। দলের এই সিদ্ধান্তে কারো প্রতি কোন ক্ষোভ নেই বলেও জানান তৈমুর আলম খন্দকার।

    উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৈমূর আলম খন্দকার এবং তার প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত আলাদা দুটি পত্রে এ বহিষ্কারের কথা জানানো হয়। তাদের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে বলেও পত্রে উল্লেখ করা হয়।

    এর আগে, দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক পদ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তৈমুর আলম খন্দকারকে।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ২০ জানুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ২০ জানুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    ২০ জানুয়ারী, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন