সুন্দরগঞ্জে অবৈধ ট্রাক্টর কেড়ে নিল শিশু সিমার প্রাণ

গাইবান্ধা প্রতিনিধি

১৯ জানুয়ারী, ২০২৪ ০৮:২০ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে অবৈধ ট্রাক্টর কেড়ে নিল শিশু সিমার প্রাণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধ ট্রাক্টরের (কাঁকড়া) চাপায় মাহফুজা আক্তার সিমা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সুন্দরগঞ্জ পৌরসভার মহিলা ডিগ্রী কলেজের পেছনে এ ঘটনা ঘটে। নিহত সিমা পৌরসভার ৩ নং ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে। সে সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের নার্সারীর শিক্ষার্থী ছিল। সিমার এমন মৃত্যুতে এলাকায় চলছে কান্নার রোল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমা তার সহপাঠীদের নিয়ে মহিলা কলেজের পেছনের সড়কে খেলাধুলা করছিল। এসময় বালু ভর্তি অবৈধ যান ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে পেছন থেকে সীমাকে চাপা দেয়। সীমা ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। স্থানীয়রা ছুটে এসে ট্র্যাক্টরটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে এবং বালু ভর্তি ট্রাক্টরটি থানায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম জানান, এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। ট্রাক্টরটি আটক রয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৯ জানুয়ারী, ২০২৪ ০৮:২০ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৯ জানুয়ারী, ২০২৪ ০৮:২০ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৯ জানুয়ারী, ২০২৪ ০৮:২০ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৯ জানুয়ারী, ২০২৪ ০৮:২০ পূর্বাহ্ন