শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ হাসপাতালে ভর্তি

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ জানুয়ারী, ২০২২ ১০:৩২ অপরাহ্ন

    সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ হাসপাতালে ভর্তি
    শফিক আহমেদ। ফাইল ফটো

    সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের  সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে তাকে সেখানে ভর্তি করা হয় বলে তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানিয়েছেন।

    বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শফিক আহমেদের ছেলে বলেন, ‘আব্বা রুটিন চেকআপের জন্য গতকাল রাতে ল্যাবএইড হাসপাতালে গিয়েছিলেন। সেসময় কিছু সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে আনা হয়েছে। তিনি এখন ভালো আছেন। তার চিকিৎসা চলছে। তিনি দেশের সবার কাছে দোয়া চেয়েছেন।’

    ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতিও ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর