শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে দুজনের মরদেহ উদ্ধার

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৬ জানুয়ারী, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে দুজনের মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে পৃথক এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হলেন- জেলার গোমস্তাপুর বাজারপাড়া এলাকার প্রসেনজিতের স্ত্রী নিশি পার্বতী (২০) ও সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকার আব্দুর রহমান গুদরের ছেলে তাজিমুর রহমান তাজু (৪৫)।

    গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে নিশি পার্বতী বাড়ির সকলের অগোচরে তার শয়ন ঘরে ফ্যানের রডের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, তাজিমুর রহমান সকালে নিজ বাড়িতে ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ জানুয়ারী, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ন