পাইকগাছার লস্কর ইউপি'র খড়িয়া খালপারের বাসিন্দা সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের পিতা আলহাজ্ব ইউনুছ আলী সানা (৬৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পারিবারিক সুত্র জানান,১৪ জানুয়ারী-২৪ রাত দেড়টার সময় তার মৃত্যু হয়।
সোমবার জোহর বাদ খড়িয়া খালপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মরহুম এর জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তার দাফন করা হয়। তিনি স্ত্রীসহ ২ ছেলে ১ মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রয়াত ইউনুছ আলী সানার আত্মর শান্তি কামনা করি।
পাইকগাছায় সাংবাদিক রাবিদ চঞ্চলের পিতা ইউনুছ সানার মৃত্যু
জাগো কণ্ঠ ডেস্ক
১৬ জানুয়ারী, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ন