শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত: গ্রেপ্তার-১

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৫ জানুয়ারী, ২০২৪ ০৯:৪২ পূর্বাহ্ন

    সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত: গ্রেপ্তার-১

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবিন গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে নূর-আলম (২৫) নামে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের ৫ জন।

    জানা যায়, রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর-আলমের মৃত্যু হয়। তিনি ঐ গ্রামের  হাফিজার রহমানের ছেলে।

    এরআগে গত সোমবার (৮ জানুয়ারী) বিকালে একই গ্রামের মৃত মেনহাজের ছেলে ফুল মিয়া, খুশি মিয়া, জহুরের ছেলে আঃ কুদ্দুস, আঃ কাইয়ুম গং জমি নিয়ে বিরোধের একপর্যায়ে মোন্তাজ আলী ও তার ছেলে হামিদুলকে মারপিট করে। তাদেরকে প্রতিপক্ষের কবল থেকে রক্ষার্থে মোন্তাজ আলীর ভাতিজা নূর-আলম এগিয়ে গেলে ফুল মিয়া গং নূর-আলমকেও এলোপাতারি মারপিট করে। এতে উভয় পক্ষের অন্ততঃ ৫জন আহত হন। তাদের মধ্যে হামিদুল ও নূর-আলমকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

    তাদের মধ্যে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক নূর-আলমকে রমেক হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূর-আলমের মৃত্যু হয়। থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মিলন কুমার চ্যাটার্জী, এসআই আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক পার্শ্ববর্তী কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান কুমারেরভিটা গ্রামের ছলিমুদ্দীনের ছেলে সাজু মিয়াকে গ্রেপ্তারে সক্ষম হন।

    থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম এ ঘটনায় মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ জানুয়ারী, ২০২৪ ০৯:৪২ পূর্বাহ্ন