শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রধান শিক্ষকের বেতন কর্তন

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৫ জানুয়ারী, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ন

    প্রধান শিক্ষকের বেতন কর্তন

    অনিয়ম-দুর্নীতির অভিযোগে শিবালয় উপজেলার নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের এক মাসের বেতন কর্তন করা হয়েছে।
    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত পত্রে প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের এক (ডিসেম্বর -২০২৩) মাসের বেতন কর্তন করা হয়। দুর্নীতি অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতিপূর্বেও তার এক মাসের বেতন কর্তন করা হয়।

    দাতা সদস্য অন্তর্ভুক্তিকরণে স্বেচ্ছাচারিতা, আয় ব্যয় হিসাবে অস্বচ্ছতা, সহকারী শিক্ষকদের পেশাগত কাজে বাধা প্রদান সহ নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে বিদ্যালয়ের হিতৈষী সদস্য স্থানীয় ব্যবসায়ী রুস্তম আলী খান উক্ত প্রধান শিক্ষকের  বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

    এ বিষয়ে নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। বেআইনি ভাবে আমার বেতন কর্তন করা হয়েছে। গত বছরের মে মাসেও আমার বেতন কর্তন করা হয়েছিল।

     জেলা শিক্ষা অফিসার মো: আমির হোসেন জানান,  নয়া বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের বেতন কর্তনের বিষয়টি আমি শুনেছি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অতিসত্বর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ জানুয়ারী, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ন