শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে তিন আসনে জামানত হারিয়েছেন ১১ প্রার্থী

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৩ জানুয়ারী, ২০২৪ ০৯:৩১ অপরাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে তিন আসনে জামানত হারিয়েছেন ১১ প্রার্থী

    সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের দলীয় ও স¦তন্ত্র মিলে  মোট ১৬ প্রার্থী  মনোনয়ন দাখিল পূর্বক নির্বাচনে অংশগ্রহনকারীদের  মধ্যে ১১ জনই জামানত হারিয়েছেন। সংসদ নির্বাচনে  জেলা রির্টানিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফলের  উক্ত প্রার্থীরা প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তারা জামানত হারিয়েছেন। সোমবার জেলা নির্বাচন অফিসার  নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    জামানত হারানো প্রার্থীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসে কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী পল্লী বিদ্যুত আন্দোলনের নেতা থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মোমবাতি প্রতিকের প্রার্থী নবাব শামসুল হোদা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতিকের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মো. আফজাল হোসেন এবং ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতিকের প্রার্থী মো. আব্দুল হালিম।

    এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক প্রতিকে  অংশ গ্রহনকারী জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী  আব্দুর রশিদ, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতিকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতিকের প্রার্থী আজিজুর রহমান। এ  আসনে নির্বাচনে অংশ গ্রহনকারী ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস।এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩আসনে জামানত হারাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙ্গর প্রতিকের প্রার্থী মাওলানা আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতিকের নাহিদ আহমেদ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতিকের প্রার্থী কামরুজ্জামান খাঁন। তবে নির্বাচনের লড়াইয়ে অংশ স্বতন্ত্র হিসেবে জামানত টিকাতে পেরেছেন মাত্র দুই  প্রার্থী।

    তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম  উল্লেখ্য যে এবারের নির্বাচনে চাঁপাইনববাগঞ্জের তিনটি আসনের সবকটিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ জানুয়ারী, ২০২৪ ০৯:৩১ অপরাহ্ন