শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১২ জানুয়ারী, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেয়াা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল নামের একজনকে খালাস দিয়েছে আদালত।

    বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় প্রদান করেন।

    দন্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা মিশন বাজারের  এসরাইলের ছেলে খায়রুল  ইসলাম ও তার স্ত্রী লাল বানু ওরফে লাইলী। তবে এঘটনায় লাল বানু ওরফে লাইলী পলাতক রয়েছে।

    অতিরিক্ত পাবলিক প্রসিকিটর (পিপি) রবিউল ইসলাম জানান- ২০১৪ সালের ২০ মার্চ দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পলশা মিশন বাজারে বাস থেকে নামিয়ে নাচোল উপজেলার বেলডাঙ্গা গ্রামের জসীম উদ্দীনকে বেধড়ক মারধর করা হয়। লোহার রড ও লাঠি দিয়ে মারধরের ফলে জ্ঞান হারিয়ে ফেলে জসিম উদ্দীন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। ওই দিনই জসীম উদ্দীনের বাবা আমির আলী বাদী হয়ে সদর থানায় খায়রুল ইসলাম ও লাল বানুসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৩ অক্টোবর পুলিশ আদালতের তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। এ  মামলায় আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ জানুয়ারী, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ন