শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১১ জানুয়ারী, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

    বুধবার (১০ জানুয়ারি) সকালে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালি ও আলোচনা সভা।

    দিবসটি উপলক্ষে সকালে একটি র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

    এ উপলক্ষে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্ল্যাহ হারুন বাবলু. যুগ্ম সম্পাদক পিয়ারুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুরজামান রিংকু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর মো: কামাল হোসেন, প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, কৃষকলীগ জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, মোজাম্মেল হক ঝিলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোফাজল হোসেন সরকার, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদা বেগম পারুল প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ জানুয়ারী, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ন