শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে বিভিন্ন বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ জানুয়ারী, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ন

    পিরোজপুরে বিভিন্ন বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

    পিরোজপুর  শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পিরোজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেল এবং   বালিকা উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন পুন: নির্মাণ মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন মোহাম্মদ জাহেদুর রহমান (ডিসি) পিরোজপুর  ।

    দুইটি সরকারি প্রতিস্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় এবং মেরামত ও সংস্কার কাজ পরিদর্শন করেন  ৯ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টায়।  
    প্রথমে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারওয়ার হোসেন সহ সকল শিক্ষকদের নিয়ে সংস্কার ও মেরামত কাজের শুভ উদ্বোধন করেন এবং সরকারি বালিকা স্কুল পরিদর্শন শেষে কিছু সময় শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সরকারি মহিলা কলেজের মেরামত ও সংস্কার কাজ শুভ উদ্বোধন করেন এবং সরকারি মহিলা কলেজ পরিদর্শন শেষে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম খান সহ সকল শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেন।

    দুইটি সরকারি শিক্ষা প্রতিস্ঠানের মেরামত ও সংস্কার কাজ উদ্বোধন ও মতবিনিময় করার সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম  সহ সকল কর্মকর্তা।

    জেলা প্রশাসন মোহাম্মদ জাহেদুর রহমান বলেন। নির্বাহী প্রকৌশলী  মো: জহিরুল ইসলাম সাহেব যোগদান করেছেন মাত্র ৪ মাসের কাছাকাছি কিন্তু বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার, মেরামত উন্নয়ন কাজগুলো যে ভাবে শুরু করছেন তাতে জেলা প্রশাসন সন্তুষ্ট।

    জেলা প্রশাসন মোহাম্মদ জাহেদুর রহমান এই প্রতিবেদককে বলেন, আমি চেষ্টা করেছি আপনাদের  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি  মহিলা কলেজ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সংস্কার ও মেরামত  সহ অত্র জেলায় শিক্ষা খাতে, ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে আমূল পরিবর্তন আনার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৯ জানুয়ারী, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ন