শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ জানুয়ারী, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে  হামলা ও ভাঙচুর

    চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার বিজয় মিছিল করাকালে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থক মোসা. নুরজাহান বেগম সহ দুই সমর্থকের বাড়িতে হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নৌকা প্রতিকের সমর্থকরা।
    থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি রবিবার নির্বাচনের ফলাফলের পর রাতে নৌকা প্রতীকের বিজয় মিছিল করাকালে জেলা  মহিলা লীগের সহ-সভাপতি ও মোবারকপুর ইউনিয়নে সাবেক মহিলা সদস্য নুরজাহান বেগম ও মোবারকপুর ইউনিয়নের ৪ ওয়ার্ড  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসায় হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালিয়েছে।

    মোসা:  নুরজাহান বেগম বলেন, স্বতন্ত্র প্রার্থী ও জেলাা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের ভোট করার দাযে গত রাতে নৌকার বিজয় মিছিল করে। এসময় আমার বাড়ির সামনে এসে আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং আমার ও নজরুল ইসলামের বাসায় হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালিয়েছে। এমনকি আমার বিরুদ্ধে মামলাা করে গ্রেফতার করারও ভয় দেখায়। তিনি আরো জানান, পরিস্থিতি খারাপ দেখে বাড়ি থেকে পালিয়ে জীবন বাঁচিয়েছি। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করেছি।

    এদিকে, নৌকার সমর্থক মোবারকপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও ৩নং ওয়ার্ডের সভাপতি রেজাউল করিম   ও ইউনিয়ন আওয়ামলীগের সদস্য চুটু আলী জানান, কোন হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর হয়নি। বরং নুরজাহান-ই মিছিলের লোকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে।
    শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, মোবারকপুরে মোসাঃ নুরজাহান সহ ২জনের বাড়িতে ভাঙচুর ও হামলার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ জানুয়ারী, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ন