শিক্ষার্থীদের আন্দোলনও অব্যাহত

শাবিতে এবার শিক্ষার্থীবিরোধী আন্দোলনে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারী, ২০২২ ০২:৫৭ অপরাহ্ন

শাবিতে এবার শিক্ষার্থীবিরোধী আন্দোলনে শিক্ষকরা
শাবিতে এবার শিক্ষার্থীবিরোধী আন্দোলনে শিক্ষকরা

ভিসিবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি এবার শিক্ষার্থীদের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ এনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্ল্যাকার্ড নিয়ে বেশ কয়েকজন শিক্ষক এই আন্দোলন শুরু করেন।

শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নামে শিক্ষকদের নিয়ে যে মন্তব্য করছে তা অশালীন। এতে শিক্ষকরা আহত হয়েছেন। তবে এই অভিযোগ নাকচ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, কারও দ্বারা প্রভাবিত হয়ে কিছু শিক্ষক এসব কথা বলছেন। অথচ তারা ভিসির কুরুচিপূর্ণ অডিও ক্লিপ নিয়ে কোনো মন্তব্য করছেন না।

অপরদিকে শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আজ (বুধবার) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোল চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সে সময় তারা ভিসিকে দুপুর ১২টার মধ্যে পদত্যাগের করার আহ্বান জানান। পদত্যাগ না করলে আমরণ অনশন করার ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ক্যাম্পাসে সর্তক অবস্থানে আছে আইনশৃংখলাবাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়। এরপর শিক্ষার্থীদের আন্দোলন রূপ নিয়েছে ভিসির পদত্যাগের একদফা দাবিতে।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৯ জানুয়ারী, ২০২২ ০২:৫৭ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৯ জানুয়ারী, ২০২২ ০২:৫৭ অপরাহ্ন