শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চাঁপাইনবাবগঞ্জে জামানত হারালেন ১১ জন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ জানুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে জামানত হারালেন ১১ জন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনই জামানত হারালেন। সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলের প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তারা জামানত হারিয়েছেন। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম। এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই পুননির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস।

    তবে নির্বাচনের লড়াইয়ে অংশ নেয়া স্বতন্ত্র হিসেবে জামানত টিকেছে দুই প্রার্থীর। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামানত হারালেন কেটলী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহা. গোলাম রাব্বানী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী নবাব মো. শামসুল হোদা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আফজাল হোসেন ও ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী আব্দুল হালিম।

    অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামানত হারালেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকের প্রার্থী আজিজুর রহমান। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামানত হারাতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙ্গর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের নাহিদ আহমেদ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকের প্রার্থী কামরুজ্জামান খাঁন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৯ জানুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৯ জানুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ৯ জানুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ৯ জানুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন