মার্কিন প্রতিরক্ষা প্রধান হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

৬ জানুয়ারী, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন

মার্কিন প্রতিরক্ষা প্রধান হাসপাতালে

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন চলতি সপ্তাহের প্রথমদিকে হাসপাতালে ভর্তি হয়েছেন। পেন্টাগণ থেকে শুক্রবার এ কথা বলা হয়েছে। অস্টিন এমন এক সময়ে হাসপাতালে ভর্তি হলেন যখন ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের মুখোমুখি হচ্ছে।

পেন্টাগণের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, গত পয়লা জানুয়ারি অস্টিনকে কিছু শারীরিক জটিলতার কারনে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

তবে কি ধরনের শারীরিক জটিলতার কারনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। এছাড়া হাসপাতালে ভর্তির বিষয়টি পেন্টাগণ আগেভাগে কিছু জানায়ওনি।

রাইডার বলেছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। আশা করা হচ্ছে আজ থেকে তিনি তার পূর্ণ দায়িত্ব পালন শুরু করবেন। এদিকে অস্টিনের হাসপাতালে ভর্তির খবর এমন এক সময়ে জানানো হলো যখন ওয়াশিংটন ইসরাইল হামাস যুদ্ধসহ মধ্যপ্রাচ্যে নানা মুখী সংকটের মুখে রয়েছে।

 




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

৬ জানুয়ারী, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

৬ জানুয়ারী, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

৬ জানুয়ারী, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন