শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে নৌকার কর্মী সমর্থকদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ৪ জানুয়ারী, ২০২৪ ০১:১০ পূর্বাহ্ন

    পিরোজপুরে নৌকার কর্মী সমর্থকদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

    পিরোজপুর- ২ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকেরানির্বাচনী মাঠে বিভিন্ন ধরণের গুজব ছড়াচ্ছে এমন অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে ঈগল প্রতীকের নির্বাচনী এজেন্ট। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ এর নির্বাচনী এজেন্ট আব্দুল্লাহ

    আল মাসুদ রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে বুধবার লিখিত অভিযোগটি দায়ের করেন।

    নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষ থেকে নির্বাচনী মাঠে বিভিন্ন ধরণের গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে মাসুদ বলেন, ‘‘ভোটের দিন নৌকা প্রতীকের কর্মী ব্যতীত অন্যকোন নির্বাচনী এজেন্ট কিংবা ভোটারকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি ভোটকেন্দ্র থেকে ভোটের ফলাফল ঘোষণা না করে, ভোটের ফলাফল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষণা করা হবে।” এ ধরণের গুজব ছড়ানো

    হচ্ছে। এর মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা বুঝাতে চায় যে প্রশাসন স্ব-উদ্যোগে তাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দিবে বলে উল্লেখ করেন মাসুদ।
    ভোটাররা যাতে এসব গুজবে বিভ্রান্ত না হয় এজন্য এসব গুজবের বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয়
    নির্দেশনা প্রদানের আবেদন জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ জানুয়ারী, ২০২৪ ০১:১০ পূর্বাহ্ন