পিরোজপুর - ৩ মঠবাড়িয়া আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মোঃ শামীম শাহনেওয়াজের কলার ছড়ি প্রতীকের সমর্থনে তুষখালী ইউনিয়নর ৫ নং ওয়ার্ড ছোট মাছুয়া এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কলার ছড়ি প্রতীকের প্রার্থী মোঃ শামীম শাহনেওয়াজ।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শফিক ফরাজী, সংরক্ষিত মহিলা মেম্বার নিলুফা বেগম,স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন আকন প্রমুখ।উঠান বৈঠকে ২ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
বক্তারা বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে।সবাই ভোট কেন্দ্রে যাবেন।কলার ছড়ি মার্কায় একটি করে ভোট দিবেন।আপনাদের মূল্যবান ভোট পেয়ে শামীম শাহনেওয়াজ এমপি নির্বাচিত হবেন।আশরাফুর রহমান আপনাদের পাশে থাকবেন।আশরাফুর রহমান পাশে থাকলে আপনারা পাবেন নিরাপদ মঠবাড়িয়া এবং স্মার্ট মঠবাড়িয়া।