শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ট্রাক প্রতীকের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২ জানুয়ারী, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ট্রাক প্রতীকের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের একটি নির্বাচনী অফিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহিলা বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ট্রাক প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রাজিন সালেহ বাবুল। এদিকে পুলিশ বলছে- নির্বাচন বানচালকারি কোন একটি দলের কাজ হতে পারে। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রাজিন সালেহ বাবুল জানান, রাতে অফিস বন্ধ করে নেতাকর্মীরা বাসায় চলে গেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে পুরো অফিসটি পুড়ে ছাই হয়ে যায়।

    তিনি আরও জানান, অফিসে থাকা মাইকের মেশিন, চেয়ার টেবিল ও প্রচার সামগ্রী ভষ্মিভূত হয়। ঘটনাটি পুলিশ ও সহকারি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম জানান, সম্প্রতি ট্রাক প্রতীকের একাধিক অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এমনকি তার কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ট্রাক প্রতীকের আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, প্রাথমিক ধারণা- যারা নির্বাচন বানচালের জন্য আন্দোলন করছে, তারাই আগুন দিয়ে সহিংসতা চালাচ্ছে। তাদের শিগগির সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ জানুয়ারী, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন