শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ৮ মাসের অসহায় শিশুটির পাশে উপজেলা সমাজসেবা অফিস

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১ জানুয়ারী, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ন

    শিবগঞ্জে ৮ মাসের অসহায় শিশুটির পাশে উপজেলা সমাজসেবা অফিস

    চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ৮ মাসের জন্ম থেকে ঠোঁট ও তালুকাটা অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা। রোববার দুপুরে সমাজসেবা কার্যালয়ে অসহায় শিশুটির জন্য দুই কোটা, একটি ফিডার এবং শিশুটি ঠোঁট ও তালু কাটা চিকিৎসার জন্য যাবতীয় চিকিৎসা সেবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

    অসহায় শিশু উপজেলা দুর্লভপুর  ইউনিয়নের পুরান ১২ রশিয়া গ্রামের শাকিল আহমেদ ও সোনা খাতুনের ৮মাসের ছেলে সুভসাদ।
    শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, অসহায় শিশুটির মা সোনা খাতুনের সাথে শাকিলের ৬ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান হয। প্রথম সন্তানটি ৩ বছরে মেয়ে ও দ্বিতীয় সন্তান ৮ মাসের সুভসাদ। কিন্তু স্বামী মাদকাসক্ত হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে তার স্বামী জেলখানায় রয়েছে। এছাড়া শিশুটির মা সোনা খাতুন মানসিক রোগে আক্রান্ত।

    এমতাবস্থায় শিশুটির খাবারের জন্য শিশুর মা ও শিশুর নানী ভিক্ষাবৃত্তি করে শিশুটিকে প্যাকেট জাতীয় দুধ ক্রয় করে পান করাচ্ছেন। দারিদ্রতার কারণে শিশুটির ঠোট ও তালুকাটা চিকিৎসা করাতে পারছেন না। বিষয়টি শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ সেনারুল ইসলাম জানতে পারায়, সমাজসেবা অধিদফতর পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় আনা হয়।

     তাৎক্ষণিক শিশুটিকে খাবারের জন্য দুই কোটা দুধ ও একটি ফিডার প্রদান করা হয এবং শিশুর ঠোট ও তালুকাটা অপারেশন কাজে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বস্ত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ জানুয়ারী, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ন