শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় নির্বাচনি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১ জানুয়ারী, ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ন

    পাইকগাছায় নির্বাচনি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার  লক্ষ্যে পাইকগাছায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    উপজেলার  ৭৯ টি ভোট কেন্দ্রের ৭৯ জন ভোটগ্রহণকারী প্রিজাইডিং, ৫শ' ২১ জন সহকারী প্রিজাইডিং ও  ১ হাজার ৪৪ জন পোলিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এস এম আল বেরুনী, বাংলাদেশ নির্বাচন কমিশন উপসচিব মো. খোরশেদ আলম ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছামিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী মো.শাফিন শোয়েব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুয়ায়ী ভোট গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ জানুয়ারী, ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ন