শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩০ ডিসেম্বর, ২০২৩ ০১:১০ অপরাহ্ন

    শিবগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হল- শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর এলাকার মৃত সাম মোহাম্মদের ছেলে তৌফিক (৩৮) ও কমলাকান্তপুর কওমী মাদরাসা এলাকার রশিদুল হকের ছেলে আজিম (৩৯)। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগে বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে কানসাট এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ চেষ্টা করে তৌফিক ও আজিম। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। একই সঙ্গে আটক করে দুই ধর্ষককে। ঘটনার সময় র‌্যাব সদস্যরা ওই এলাকায় অবস্থান করছিল।

    পরে র‌্যাব সদস্যরা ক্যাম্প কমান্ডারের নিকট বিষয়টি অবহিত করেন। প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোম্পানীর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধার করে ও ধর্ষকদের আটক করে থানায় নিয়ে যায়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের তথ্যে ঘটনার সত্যতা পায় র‌্যাব। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ ডিসেম্বর, ২০২৩ ০১:১০ অপরাহ্ন