শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে দুই লাখ টাকার জাল নোটসহ আটক- ১

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩০ ডিসেম্বর, ২০২৩ ০১:০৪ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে দুই লাখ টাকার জাল নোটসহ আটক- ১

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লাভলু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে ৪৩০টি  ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়, যার পরিমাণ দুই লাখ ১৫ হাজার।

    সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চারমাথা মায়ামনি মোড় থেকে লাভলু মিয়া (৫০) নাটোর জেলার সদর উপজেলার পাটোয়া পাড়া গ্রামের মৃত- ইব্রাহিম মোল্লার পুত্র কে আটক করা হয়েছে।

    থানা সুত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ শামছুল আলমের নেতৃত্ব এসআই প্রলয় কুমার বর্মা ও এসআই রাশেদুল ইসলাম এবং ফোর্সসহ পৌরসভার চারমাথা মায়ামনি মোড় অভিযান চালিয়ে ২লাখ ১৫ হাজার টাকার জাল নোট সহ  লাভলু মিয়াকে আটক করে। সেখানেই জিজ্ঞাসাবাদে আটক লাভলু মিয়া জানান,জাল টাকা গুলো রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে সংগ্রহ করে গোবিন্দগঞ্জ শহর নাটোর ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে এসেছি।

    বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শামছুল আলম শাহ বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী লাভলুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ ডিসেম্বর, ২০২৩ ০১:০৪ অপরাহ্ন