শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান সেলিম উদ্দিনের যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ জানুয়ারী, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ন

    পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান সেলিম উদ্দিনের যোগদান
    সেলিম উদ্দিন

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। গত জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে তাঁকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব পদ থেকে প্রেষণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়। তিনি গত ১২ জানুয়ারি বিদ্যুৎ বিভাগ হতে অবমুক্ত হন এবং ১৩ জানুয়ারি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যোগদান করেন।

    মোহাম্মদ সেলিম উদ্দিন এর আগে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন। পরে গত বছরের ২৪ জুন বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব পদে যোগদান করেন।


    ১৯৯৪ সালের ২৫ এপ্রিল নওগা জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। পরবর্তীতে তিনি চাদপুর, বান্দরবান পার্বত্য জেলা ও বান্দরবান জেলা পরিষদে সহকারী/সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলায় “উপজেলা নির্বাহী অফিসার” ও ভোলা জেলায় “জেলা প্রশাসক” হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মন্ত্রণালয় পর্যায়ে তিনি বিভিন্ন সময়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ে  সিনিয়র সহকারী সচিব/ উপ সচিব/যুগ্মসচিব / অতিরিক্ত সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


    মোহাম্মদ সেলিম উদ্দিন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার লোহাগাড়া ইউনিয়নে এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে ১৯৮৮ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০১৩ সালে  ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় হতে “ ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট” বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি প্রশিক্ষণ ও সরকারী কর্মপোলক্ষে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, তুরস্ক, জাপান, সিঙ্গাপুর, মালয়শিয়া, ভারত, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, সংযুক্ত আরব আমীরাত, থাইল্যান্ড, ফিলিপাইনসহ অন্যান্য দেশে সফর করেন। তিনি বিবাহিত ও দুই পুত্র সন্তানের জনক। উন্নয়ন অর্থনীতি, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৯ জানুয়ারী, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ন