শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাংশায় স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙচুর ও মারধর করায় আটক ১

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৫ পূর্বাহ্ন

    পাংশায় স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙচুর ও মারধর করায় আটক ১

    রাজবাড়ীর পাংশায় স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের প্রচার মাইক ভাঙচুর ও কর্মীকে মারধরের ঘটনায় নৌকার সমর্থক রোমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী-২ আসনের পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে এ ঘটনা ঘটে।  

    আটককৃত রোমান পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস মুনার দেহরক্ষী।

    জানা গেছে, বুধবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের প্রচারণা চালানোর সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনা ও তার দেহরক্ষী রোমানসহ কয়েকজন প্রচার কাজে বাধা দেয়। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার কাজে নিয়োজিত অটোচালক রাসেলের গলা চেপে ধরে। এ সময় চেয়ারম্যানের দেহরক্ষীসহ অন্যরা প্রচারকাজে নিয়োজিত অপর দুই সমর্থক তানজীম ও তাওহীদকে মারধর করে এবং পোস্টার কেড়ে নেয়। এ ঘটনার কিছু সময় আগে একই ইউনিয়নের আন্দুলিয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের প্রচার কাজে নিয়োজিত ভ্যানচালক আক্কাসকে মারধর ও পোস্টার কেড়ে নেয় প্রতিপক্ষের লোকজন।

    এ বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনার পর পাংশা থানা পুলিশ পাট্টা ইউপির বাহের মোড় এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয় এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৫ পূর্বাহ্ন