শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে : শ ম রেজাউল করিম

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন

    পিরোজপুরের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে : শ ম রেজাউল করিম

    পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পিরোজপুর-১ আসনের মানুষ গত ৫ বছরে শান্তিতে আছে।

     পিরোজপুর বাজার এলাকায় বিভিন্নভাবে সুকৌশলে কিছু চাঁদাবাজী চলছে। এই চাঁদাবাজী বন্ধ করবো। চাঁদাবাজী অধিকাংশ জায়গায় বন্ধ করেছি। পিরোজপুর থেকে চাঁদাবাজী বন্ধ করবো, এটাই অভিষ্ট লক্ষ্য। আর ব্যক্তিস্বার্থে বাজার বন্ধ করে মিছিল করার প্রবানতা সেটাও আমরা বন্ধ করবো। পিরোজপুরের মানুষ শান্তিতে আছে, তারা সন্ত্রাসের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে।

    বুধবার দুপুরে পিরোজপুর পৌর শহর বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী এসময় পৌর বাজারের দোকানে গিয়ে ব্যবসায়ীদের বলেন, ‘নৌকা লইয়া আইয়া পরছি’। আবার দোকানের সামনে গিয়ে দোকানদারকে ডেকে হেসে বলেন, ‘এদিকে আইয়া পরো’। এ সময় তারা এগিয়ে মন্ত্রীর কাছে এলে কোলাকুলি করেন তিনি।
    একজনকে জড়িয়ে ধরে মন্ত্রী আঞ্চলিক ভাষায় বলেন, ‘মার্কা কিন্তু নৌকা পাইয়া গেছি মুই। ভোট দেওয়া লাগবে আনে। এ সময় অনেকে মন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

    গণসংযোগকালে শ ম রেজাউল করিম বলেন, এমপি বা মন্ত্রী ভোগ বিলাসের জন্য না। এটা মানুষের সেবার জন্য। অনেকে এটাকে আয়ের পথ হিসেবে বেছে নেয়। যা অনৈতিক। জনগণের সঙ্গে ক্ষমতার দম্ভ দেখালে জনগণই একসময় মুখ ফিরিয়ে নেয়- এরকম অনেক নজির আছে।
    তিনি বলেন, আমি সবসময় নৌকার সঙ্গে ছিলাম, এখন নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করছি। যদি কোনও দিন নৌকা নাও পাই তারপরও নৌকা ছেড়ে যাবো না।

    গণসংযোগকালে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জমান ফুলু, পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন খান, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সিকদার চাঁন, যুবলীগ কেন্দ্রীয় নেতা কামরুজ্জমান খান শামীমসহ আওয়ামী লীগ ও অঙ্গ দলের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

    শ ম রেজাউল করিম ২০১৮ সালে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করে বিজয়ী হন। পরে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রথমে গণপূর্ত মন্ত্রী এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
    পরে মন্ত্রী শ ম রেজাউল করিম এদিন বিকেলে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন